• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

প্রবাসীদের কষ্টের কথা তুলে ধরে যা বললেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গান গাওয়ার সুবাদে পৃথিবীর বহু দেশ ঘুরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন দেশে গিয়ে প্রবাসীদের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগও হয়েছে তার। সেই অভিজ্ঞতা থেকেই প্রবাসজীবনের নানা কষ্ট, সংকট ও দেশের প্রতি তাদের টান নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই শিল্পী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ আকবর লিখেছেন, দেশের বাইরে থাকলে মানুষের জীবনে প্রকৃত আনন্দ থাকে না। বরং নানা বাস্তবতার কারণে প্রবাসীরা বাধ্য হয়েই নিজেদের জীবনে আনন্দ খুঁজে নেন।

আসিফ লেখেন, ‘গান গাওয়ার সুবাদে পৃথিবীর বহু দেশ ঘুরেছি। প্রবাসীদের জীবনযাত্রা গভীরভাবে পর্যবেক্ষণের সুযোগও হয়েছে। নিজের দেশের বাইরে আসলেই আনন্দ নেই, মানুষ বাধ্য হয়েই যাপিত জীবনে আনন্দ খুঁজে নেয়।’

প্রবাসজীবনের কষ্ট তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বৈধ কিংবা অবৈধ-যে উপায়েই হোক পরিবার পিছনে ফেলে প্রবাস জীবন নিদারুণ কষ্টের। মন থাকে দেশে, শরীর খাটে বিদেশে।’

উন্নত ও পশ্চিমা দেশগুলোর প্রবাসীদের জীবন নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন আসিফ। তার মতে, এসব দেশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় তুলনামূলক স্বস্তিতে জীবনযাপন করা সম্ভব। তবে ব্যস্ত জীবনযাত্রার কারণে সেখানকার জীবন অনেকটাই যান্ত্রিক।

তিনি লেখেন, ‘উন্নত ও পশ্চিমা দেশগুলোয় সোশ্যাল সিকিউরিটি সার্বজনীন হওয়ায় কিছুটা স্বস্তির জীবন কাটানো যায়। সেখানকার জীবন খুব গতিময় হলেও লাইফস্টাইল রোবটিক। তারা বিনোদন খুঁজে নেওয়ার সামর্থ্য রাখেন।’

মালদ্বীপ, মালয়েশিয়াসহ দূরপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক প্রবাসী বসবাস করেন বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী। আফ্রিকাতেও প্রবাসীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। তবে এসব অঞ্চলে থাকা প্রবাসীদের নানা ঝুঁকির কথাও তুলে ধরেছেন আসিফ। তার মতে, দক্ষ জনশক্তি তৈরিতে সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা বড় সংকট। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক প্রবাসীকে সাগর, জঙ্গল ও পাহাড়ে প্রাণ হারাতে হচ্ছে।

মানব পাচারের ভয়াবহতার কথাও নিজের স্ট্যাটাসে তুলে ধরেছেন আসিফ আকবর। তিনি লিখেছেন, জিম্মি করে অর্থ আদায়ের মতো জঘন্য অপরাধে মানব পাচারকারীরা জড়িত। এ কারণে জেল, পুলিশ ও মামলার মতো পরিস্থিতিও অনেক প্রবাসীর জীবনে নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

দুর্ঘটনায় নিহত কিংবা অসহায়-দরিদ্র প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও নানা জটিলতার কথা উল্লেখ করেছেন তিনি। তার মতে, অনেক প্রবাসীর জীবনে বিনোদন বা স্বস্তির সুযোগ খুবই কম।

আসিফ লেখেন, ‘ভাগ্যবিড়ম্বিত প্রবাসীদের জীবনমানের দিকে নজর দেওয়ার সময় এসেছে, নিশ্চিত করতে হবে দেশে এসেও যেন তারা স্বস্তি পায়।’

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেছেন আসিফ। তার ভাষায়, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রেখেছে।’ তাই তাদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অবস্থাপন্ন প্রবাসীদের সম্পৃক্ত করে দূতাবাসগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন আসিফ। একই সঙ্গে প্রবাসের স্থানীয় রাজনীতি যেন তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রবাসীদের বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। তার মতে, প্রবাসী শুমারির মাধ্যমে প্রবাসীদের পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করা এখন সময়ের দাবি।

আরও পড়ুন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

চীনে খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানব পাচার রোধে কঠোর নজরদারি ও অনিয়মের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন আসিফ আকবর। তিনি মনে করেন, মানব পাচার বন্ধে প্রয়োজন সর্বাত্মক নজরদারি এবং যেকোনো অনিয়মে কঠোর শাস্তির প্রয়োগ।

সবশেষে নিজের স্ট্যাটাসের শেষে ‘ভালোবাসা অবিরাম...’ লিখে প্রবাসীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এই সংগীতশিল্পী।

কে

  • আসিফ আকবর
এ সম্পর্কিত আরও খবর
লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর
লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে দেশটাকে: আসিফ আকবর
হঠাৎ আসিফ আকবরের আবেগঘন পোস্ট
হঠাৎ আসিফ আকবরের আবেগঘন পোস্ট
হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর
হাসিনার পতন নিয়ে নতুন বার্তা দিলেন আসিফ আকবর
আমি যথেষ্ট বেরসিক: আসিফ আকবর
আমি যথেষ্ট বেরসিক: আসিফ আকবর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।